অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

চলতি সপ্তাহে ব্যাংক থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা তোলা যাবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চলতি সপ্তাহের জন্যে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দি‌য়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে ক্ষমতা পটপরিবর্তনের পরিস্থিতিতে কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশ ব্যাংক টাকা তোলা নিয়ে নির্দেশনা জারি করছে।

এরই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে ব্যাংক থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত তোলা যাবে বলে গতকাল শনিবার (৩১ আগস্ট) নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তবে নগদ টাকা তোলার সীমা থাকলেও গ্রাহকেরা যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

গত সপ্তাহে চার লাখ টাকা পর্যন্ত তোলা যেত। তার আগের সপ্তাহে সর্বোচ্চ তিন লাখ টাকা উত্তোলনের সুযোগ ছিল। একই ভাবে তার আগের দুই সপ্তাহে যথাক্রমে  সর্বোচ্চ দুই লাখ এক লাখ টাকা করে তোলার সুযোগ দেওয়া হয়েছিল। অর্থাৎ চার সপ্তাহ ধরে টাকা তোলার সীমা এক লাখ করে বাড়ানো হচ্ছে।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হলেও এখনো নগদ টাকা পরিবহনে নিরাপত্তা শঙ্কা আছে। এ ছাড়া অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা তুলে ব্যাংক খাতকে অস্থিতিশীল করতে পারেন, এমন আশঙ্কাও করা হয়েছে। সে জন্য ব্যাংক থেকে টাকা তোলার সীমা আরোপ করা হয়। যদিও প্রতি সপ্তাহেই সীমা বাড়ানো হচ্ছে।

গতকাল শনিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এ–সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে ব্যাংকের শাখায় টাকা স্থানান্তরে সমস্যা হচ্ছে। সে জন্য এক হিসাব থেকে পাঁচ লাখ টাকার বেশি তোলা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার এবং সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে,  চলতি সপ্তাহে বেতন দেওয়ার জন্য কোনও কোনও প্রতিষ্ঠানের পাঁচ লাখ টাকার বেশি নগদ টাকা তোলার প্রয়োজন হতে পারে। তারা সংশ্লিষ্ট ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে চাহিদামতো টাকা তুলতে পারবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে টাকা তোলার সীমা প্রত্যাহার করা হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।