অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশের বিশকাপে আজ ২য় ম্যাচ প্রতিপক্ষ ইংল্যান্ড

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। ভারত বিশ্বকাপ শুরুর আগে দুটি দলের অবস্থা ছিল ভিন্ন রকম! আইসিসি ওয়ানডে সুপার লিগে তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ কোয়ালিফাই করা বাংলাদেশ ঘরের মাঠে তিনটি সিরিজ হারের পাশাপাশি এশিয়া কাপে রীতিমতো নাকানিচোবানি খেয়েছে।

অন্যদিকে ইংল্যান্ড ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বকাপে পা রাখে। কিন্তু বিশ্বকাপের ময়দানে নেমেই ঠিক উল্টো চিত্র। ইংলিশরা তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও বাংলাদেশ আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে। ইংলিশদের বিপক্ষেও বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ‘ব্র্যান্ড অব ক্রিকেটে’ খেলে ছিনিয়ে আনতে চায়।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি, যা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

এই মুহূর্তে বাংলাদেশ ও ইংল্যান্ড দুটো দল ভিন্ন দুই পরিস্থিতিতে মাঠে নামছে। বাংলাদেশ শিবিরে স্বস্তি থাকলেও ইংল্যান্ড শিবিরে কিছুটা হলেও অস্বস্তি বিরাজ করছে।

বর্তমান চ্যাম্পিয়ন দলের অধিনায়ক জস বাটলার অবশ্য জানিয়েছেন, এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী তারা, দুটো দলই মাত্র একটা ম্যাচ খেলেছে। দল হিসেবে আমরা খুবই আশাবাদী। আমরা জানি গত ম্যাচের চেয়ে এই ম্যাচে (আগামীকাল) ভালো খেলতে পারি। আগামীকাল ভালো খেলতে মুখিয়ে আছি।

অতীত পরিসংখ্যানে ইংল্যান্ড বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও বিশ্বকাপে দুই দলই সমানে সমান। ২০০৭ থেকে ২০১৯ পর্যন্ত বিশ্বকাপে চার ম্যাচের মুখোমুখি লড়াইয়ে দুটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। ২০১১ বিশ্বকাপে সালে মাহমুদউল্লাহ-শরিফুলের দৃঢ়তায় ২ উইকেটে ম্যাচ জেতে বাংলাদেশ। অন্যদিকে ২০১৫ সালে রুবেল হোসেন দারুণ বোলিংয়ে বাংলাদেশের বিপক্ষে ১৫ রানে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় ইংলিশরা।

২০১৯ বিশ্বকাপের মুখোমুখিতে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। চার বছর পর আরও একবার ইংল্যান্ডকে হারিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। স্বাভাবিক ভাবেই কিউইদের বিপক্ষে হেরে যাওয়া ইংল্যান্ড এই ম্যাচে কিছুটা হলেও চাপ নিয়ে মাঠে নামবে।

যদিও ইংলিশ অধিনায়ক জস বাটলার জানিয়ে গেছেন তারা কোনও চাপ অনুভব করছেন না। তার ভাষায়, ‘না, একেবারেই না। বাংলাদেশের বিপক্ষে আমাদের অনেক দারুণ ম্যাচ রয়েছে। যাদের বিপক্ষে আমরা খেলি, তাদের আমরা শ্রদ্ধা করি। বিশ্বকাপে আপনি সত্যিই কঠিন প্রতিপক্ষ আশা করবেন।’

এদিকে সাফল্য সন্ধানে মরিয়া বাংলাদেশ দলে একটি পরিবর্তন আভাস রয়েছে। সম্ভবত মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়ে শেখ মেহেদী হাসানকে অন্তর্ভুক্তির বিষয়ে ভাবছে। মূলত ইংল্যান্ডের ব্যাটসম্যানদের রান উৎসব থামানোর জন্যই ছয় বোলার নিয়ে মাঠে নামার পরিকল্পনা কষছে বাংলাদেশ। মূল একাদশ যেমনই হোক না কেন বাংলাদেশ যে কোন মূল্যেই চাইবে ২০১১ ও ২০১৫ পুনরাবৃত্তি করতে। অন্যদিকে ইংল্যান্ডের মিশন বিশ্বকাপের প্রথম জয় তুলে নেওয়ার। দিনশেষে ২২ গজে যাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে, তারাই ওড়াবে বিজয় নিশান।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।