MTFE তে মানুষ যেমন নীরবে বিনিয়োগ করেছিলেন তেমনি প্রতারিত হয়ে অনেকটা নীরব হয়ে গিয়েছেন।প্রতিদিন আমাদের পেপারে ফোন করে জানতে চান ,ভাই লাভ দরকার নাই ,আসল কি ফেরত পাব ?
কাউকেই আশা দেয়া যাচ্ছেনা MTFE এর টাকা আর ফেরত আসবে বলে।
প্রতিদিন বিশেষ করে সন্ধার পরে নিয়মিত লোকজন ফোন করছে MTFE এপ্স বন্ধ হবার পর থেকে।
বন্ধ হবার পরে জানা যাচ্ছে সারা বাংলাদেশ জুড়েই কিছু মানুষ এই ফাঁদে পা দিয়েছিল। মূলত অল্প পুঁজি ও অল্প সময়, নেই কোনো বাড়তি পরিশ্রম। শুধু টাকা জমা দিলেই ঘরে বসেই মিলবে টাকা এই বিষয় টি প্রচার ও প্রশারের মাধ্যমে ই মূলত MTFE অনলাইন অ্যাপ মেটাভার্স ফরেন এক্সচেঞ্জে এপ্সের এত ব্যপকতা ছড়িয়েছিল।
এই প্রথম বাংলাদেশের মানুষ আধুনিক স্টাইলে প্রতারিত হলেন।
অনেকেই জানতে চেয়েছেন MTFE অনলাইন অ্যাপ মেটাভার্স ফরেন এক্সচেঞ্জে বিনিয়োগ করে যারা প্রতারিত হয়েছেন এখন তাদের করণীয় কি?
মূলত MTFE অনলাইন অ্যাপ মেটাভার্স ফরেন এক্সচেঞ্জটি ছিলোই প্রতারণা মূলক একটি বিষয়।কোনভাবেই হারানো টাকা আর ফিরে আসবে না।এখন কিছুই করার নেই ,নিজের ভুল মেনে নিতে হবে ,ভবিষ্যতে না জেনে না বুঝে কোথাও বিনিয়োগ করা যাবেনা।
একটি কথা সব সময় মনে রাখতে হবে যে ব্যবসা বা বিনিয়োগে শুধু লাভ ও সুবিধা ,কোন অসুবিধা ও কস্ট নেই পরিচালন ব্যয় নেই সেই সব বিনিয়োগ ই প্রশ্নবিদ্ধ।এমন বিনিয়োগ থেকে আমাদের দূরে থাকতে হবে।