যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রবিবার ভোরে আঘান হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪ মাত্রার।
এরপরই সুনামি সতর্কতা জারি করা হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৯ দশমিক ৩ কিলোমিটার। আলাস্কা ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, আলেউটিয়ান দ্বীপপুঞ্জ, আলাস্কান উপদ্বীপ এবং কুক ইনলেট অঞ্চলজুড়ে ব্যাপকভাবে কেঁপে ওঠে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।