দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ মঙ্গলবার(৩রা অক্টোবর) সূচক কমলেও লেনদেন গতদিনের চেয়ে বেড়েছে। আজ বাজারের মোট লেনদেন হয়েছে ৪৯৭.১৭ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০.৪৯ পয়েন্ট, ডিএসইএস সূচক কমেছে ০.৮০ পয়েন্ট, ডিএস ৩০ সূচক কমেছে ০.৮০ পয়েন্ট। আজ বাজারের মোট লেনদেন হয়েছে ৪৯৭.১৭ কোটি টাকার শেয়ার।

আজ বাজার ছিল দোদুল্যমান অবস্থায় ,সকালে যে সব শেয়ার ভালো অবস্থানে ছিল, দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল দিন শেষে সেই সব শেয়ার দাম পতনের শীর্ষ তালিকায় অবস্থান করে নেয়। যার ফলে বাজার নেতিবাচক ধারায় চলে আসে।
তবে আজ বহুদিন পরে মার্কেটমুভার লাফার্জ হোলসিম সিমেন্ট লেনদেনের শীর্ষে অবস্থান করে যা বাজারের জন্যে একটি ইতিবাচক বিষয়। এভাবে ভালো মানের শেয়ার লেনদেনের শীর্ষে উঠে আসলে বাজারের প্রতি মানুষের চাহিদা বৃদ্ধি পেত।
বহুদিন পরে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডিএসই ৩০ সূচকের লাফার্জ হোলসিম
আজ লেনদেনের শীর্ষে তালিকায় চলে এসেছে সিমেন্ট খাতের জায়ান্ট কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড (LHBL) কোম্পানিটি। আজ কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ৮২ লাখ টাকার। শেয়ার সংখ্যার দিক দিয়ে লেনদেন হয়েছে ৪৩,৫১,৯৯১ টি শেয়ারের।
তবে লেনদেনের শীর্ষে তালিকায় অন্য তেমন কোন ভালো মানের শেয়ার উঠে আসেনি। এ ছাড়া আজ খাত ভিত্তিক একক ভাবে অন্য কোনো খাত মূল্যবৃদ্ধিতে এগিয়ে নেই। আজ ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় স্বল্প মূলধনী কোম্পানির গুলির আধিপত্য ছিল বেশি।
আজ দাম বৃদ্ধি শীর্ষ তালিকার প্রথমে ছিল দেশবন্ধু পলিমার লিমিটেড কোম্পানিটি। আজ কোম্পানির নোলিমিট প্রাইজে রেকর্ড পরিমান দাম বেড়েছে। আজ শেয়ার টি ১৮.৩৪শতাংশ দাম বেড়ে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
