অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শেষ ধাপের অনলাইনে আবেদন বুধবার সকাল থেকে শুরু হয়েছে। এ আবেদন চলবে আগামীকাল বৃহস্পতিবার (২১শে সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত।

তৃতীয় ও শেষ ধাপের এ ফল প্রকাশ করা হবে ২৩শে সেপ্টেম্বর। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধের মাধ্যমে আবেদন করতে পারছেন শিক্ষার্থীরা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্র জানিয়েছে, আবেদন শেষে ফল প্রকাশের পর ২৪ ও ২৫শে সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়নের সুযোগ দেয়া হবে। এরপর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যদি সময়সীমা না বাড়ায়, তাহলে আর কারও আবেদন এবং কলেজে ভর্তির সুযোগ থাকবে না।

একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু হবে আগামী ২৬শে সেপ্টেম্বর। এ প্রক্রিয়া চলবে ৫ই অক্টোবর পর্যন্ত। চলতি বছর বিভিন্ন কলেজে সরকার শিক্ষার্থী ভর্তির সর্বোচ্চ ফি আট হাজার ৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছে। ভর্তি শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ৮ই অক্টোবর।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।