পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রী লায়লা শামীম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পানি সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লায়লা শামীম দীর্ঘদিন ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক সন্তান ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা শোক প্রকাশ করেছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।