এই বছর রমজানের প্রথম দিকে তরমুজের দাম ছিল আকাশচুম্বী। ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল।
তরমুজের অস্বাভাবিক দাম থাকাতে এইবার সচেতন মানুষ তরমুজ বয়কট করেছিল।
তরমুজ বয়কট করাতে দাম কমা শুরু হয়েছে। গত ৩ দিন ঢাকা শেয়ার বাজার ডটকমের প্রতিনিধি রাজধানীর মিরপুর ১০/১১/১২ এলাকার বিভিন্ন বাজার ও ফুটপাতের ঘুরে দেখেছেন, গত বৃহস্পতিবার থেকে তরমুজের দাম রমজানের প্রথম দিকের চেয়ে দাম কমে এসেছে অর্ধেকে। কিন্তু তারপর ও ক্রেতা শূন্য।

দাম কমার কারণ জানতে চাইলে কয়েকজন ব্যবসায়ী জানান বৃষ্টি হওয়ার কারণে কৃষকরা নতুন করে তরমুজ কাটাতে জোগান বেড়েছে।
মিরপুরের একটি বাজারে তরমুজের দোকান ঘুরে দেখা যায়, তরমুজের দোকানগুলোতে ভিড় নেই ক্রেতাদের। দোকানিরা অলস সময় পার করছেন।
রমজান ও গরমের কারণে কিছুদিন আগেও তরমুজ প্রতি কেজিতে বিক্রি হয়েছে ৮০ টাকায়। আর এখন তা ৪০/৫০ টাকা কেজিতেও নিতে চাচ্ছেন না ক্রেতারা।
মিরপুর ১১ বাজারের একজন তরমুজ বিক্রেতা মাহবুব বলেন, গত কয়েক দিন ধরে ফলটির দাম কমেছে। তরমুজের হঠাৎ জোগান বেশি হওয়াতে তরমুজের দাম কমেছে। বেচাকেনা বেশি না থাকায় দামটা পাওয়া যাচ্ছে না।
গ্রাম থেকে তরমুজ এই সপ্তাহে আরও আসবে বলে তিনি জানান। তখন দাম আরও কমবে বলেও জানান এই বিক্রেতা।
রাসেল নামের আরেক তরমুজ বিক্রেতা বলেন, ক্রেতাদের আগ্রহ কম থাকায় তরমুজের বেচাকেনা খুবই কম। গত দুই তিন দিন ধরে ক্রেতা কম থাকায় দাম কমেছে। তবে তরমুজ আগে কম ছিল যার কারণে তখন দাম কিছুটা বেশি ছিল। এখন জোগান বেশি দামও কমেছে প্রায় অর্ধেক, তবে ক্রেতা নেই।
মিরপুরের কালশী থেকে তরমুজ কিনতে আসা ক্রেতা আলম বলেন, কিছুদিন আগেও তরমুজের দাম দ্বিগুণ ছিল। তবে তরমুজ কেউ কিনছে না দেখে দাম কমেছে।
আসাদ নামের আরও এক ক্রেতা বলেন, অপরিপক্ব তরমুজে ছেয়ে গেছে পুরো বাজারে। যার কারণে তরমুজ কেনার আগ্রহ হারিয়েছে ক্রেতারা। তরমুজের দাম কমায় তরমুজ কিনতে এসেছিলাম তবে তরমুজ তেমন একটা ভালো না হওয়াই না কিনেই চলে যাচ্ছি।

গতকাল ও আজ মিরপুরের বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে,ছোট সাইজের তরমুজ ১০০/৩০০ টাকা ডেকে ডেকে বিক্রি করছে। বাজারে নতুন করে কোন তরমুজের ট্রাক আসলেই ক্রেতারা ও একটু অপেক্ষা করছেন নতুন তরমুজ আসাতে দাম কমে কিনা দেখার জন্যে।
সার্বিকভাবে বাজার বিশ্লেষণ করলে দেখা যায় এখন তরমুজের দাম ৩৫ থেকে ৬০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। কিন্তু বিক্রেতারা ক্রেতার ক্রেতার চেহারা দেখে দাম চাচ্ছেন। তাই ক্রেতাদের উচিত দরদাম করে তরমুজ কেনা।