অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

আর্জেন্টিনার শুভ সূচনা করলো বিশ্বকাপ বাছাইয়ে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি গড়ে দিলেন পার্থক্য। তার ফ্রি কিক গোলে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরকে হারালো আর্জেন্টিনা। ১-০ গোলের জয়ে শুভ সূচনা হলো তাদের।

তিন তারকা জার্সিতে প্রথম অফিসিয়াল ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ইকুয়েডর তাদের বেশ কয়েকটি প্রচেষ্টা রুখে দেয়। কিন্তু ৭৮ মিনিটে মেসির ফ্রি কিক অসহায় চোখে জালে জড়াতে দেখেন তাদের গোলকিপার।

ছোট ডি বক্সের সামনে থেকে বাঁ পায়ে বল উড়িয়ে মারেন তিনি। গোলকিপার নড়াচড়া করারও সুযোগ পাননি। জালে জড়ায় বল। ১৬৭ ম্যাচে এটি মেসির ১০৪তম গোল। এর আগে প্রথমার্ধের ইনজুরি টাইমে লাউতারো মার্তিনেজ গোলপোস্টে বল মারেন। বিরতির পর ম্যাক অ্যালিস্টারকে গোললাইন থেকে ফিরিয়ে দেন ইকুয়েডরের এক ডিফেন্ডার।

২০০৩ সালে ব্রাজিলের পর প্রথমবার কোনও বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে খেলতে নামে। আগামী ১৩ই সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে পরের ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।