দেশে অন্যতম শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও কিছু কিছু কারখানায় আজ আবার শ্রমিকরা বিক্ষোভ করছে।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করে ১৮ দফা দাবি বাস্তবায়নের বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।
এক পর্যায়ে কারখানা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় তারা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে, নাসা সুপার ওয়াশ লিমিটেডের মালিকপক্ষ জানিয়েছে, শ্রমিকদের নির্দিষ্ট কিছু দাবি মেনে নেয়ায় তারা কাজে যোগ দিয়েছেন।
কারখানা কর্তৃপক্ষ বলছে- সম্প্রতি বহিরাগত একটি গ্রুপের গোলযোগের কারণে কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় তারা। সেনাবাহিনী এসে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমবার রাত থেকেই শিল্পাঞ্চলে পুলিশ ও শিল্প পুলিশ যৌথ অভিযানে নেমেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।