অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

চুরির কাণ্ডের পরে গুদামের থাকা ৫৪ কেজি সোনা বাংলাদেশ ব্যাংকে জমা কাস্টমসের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ সোমবার (৪ঠা সেপ্টেম্বর) এ বিষয়ে কাস্টমস কর্মকর্তারা জানান, আজ ৫৪ কেজি স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হচ্ছে।

এর আগে গতকাল রোববার (৩রা সেপ্টেম্বর) কাস্টমস শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজির বেশি স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে না। যার মূল্যমান প্রায় ১৫ কোটি টাকা। মূলত এসব স্বর্ণ যাত্রীদের থেকে জব্দ করার পর কাস্টম হাউজের গুদামে রাখা হয়েছিল।

তবে সে সময়ে কিভাবে এত স্বর্ণ উধাও হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু বলছেন না কাস্টমস কর্মকর্তারা।

লকার থেকে ৫৫ কেজি সোনা গায়েব

কাস্টমস শুল্ক বিভাগের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ঢাকা কাস্টম হাউজের গুদামে জব্দ করা প্রায় ১৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ পাওয়া যাচ্ছে না। রোববার অফিস খোলার পর বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। পরে বিমানবন্দর থানায় অভিযোগ করে কাস্টমস কর্তৃপক্ষ। অভিযোগপত্রে গায়েব হওয়া স্বর্ণের পরিমাণ ৫৫ কেজির বেশি বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কাস্টমসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে আজ সোমবার (৪ঠা সেপ্টেম্বর) শাহজালাল বিমানবন্দরের ভেতরে ঢাকা কাস্টমসের সুরক্ষিত গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ লোপাটের ঘটনার তথ্য সংগ্রহে গেলে কাস্টম হাউজের গেটেই গণমাধ্যম কর্মীদের আটকে দেয় আনসার সদস্যরা। অনুমতির কথা বলে দাঁড় করিয়ে রাখেন ও গাড়ি প্রবেশে বাধা দেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ভেতরে যান গণমাধ্যমকর্মীরা।

স্বর্ণ লোপাটের ঘটনায় ঢাকা কাস্টম জানিয়েছে, ঘটনা জানার পর পর্যবেক্ষণে গিয়ে গুদামের সামনে ঠিক থাকলেও পেছনে এসির সঙ্গে বড় ধরনের ফাঁকা জায়গা চোখে পড়ে। সেক্ষেত্রে স্বল্প বা দীর্ঘ সময় ধরে এ ঘটনা ঘটে আসতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ।

এদিকে অপরাধীদের ধরতে গুদামের পাহারায় নিয়োজিত চার সহকারি রাজস্ব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে কাস্টম। পাশাপাশি গুদামের আশপাশের সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে।

 

মামলা করা হয়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে কাস্টমস সর্বোচ্চ সহায়তা করবে। কাজেই গুদামে থাকা বাকি স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেয়ার প্রক্রিয়া শুরু করছে কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।