অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বৃদ্ধি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে কোম্পানি শ্রেণির করদাতার ২০২৩-২৪ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমার নির্ধারিত সময় ছিল চলতি বছরের ১৫ জানুয়ারি।

গত বছরের নভেম্বরে তা বাড়িয়ে ২৮শে ফেব্রুয়ারি করা হয়। এবার তা আবার বাড়িয়ে ৩০শে এপ্রিল করা হয়েছে। 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, কোম্পানি শ্রেণির করদাতার ২০২৩-২৪ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আয়কর আইনের প্রদত্ত ক্ষমতাবলে আগামী ৩০ এপ্রিল ২০২৪, পর্যন্ত বর্ধিত করা হলো।

প্রসঙ্গত, কোম্পানি শ্রেণির করদাতারা তাদের আয় বছর শেষের পরে সাত মাস সময় পান আয়কর রিটার্ন দাখিলের জন্য। দেশের অধিকাংশ কোম্পানির আয় বছর অর্থবছরের (জুলাই থেকে জুন) সঙ্গে মিলিয়ে, আর ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলো পঞ্জিকা বছরের (জানুয়ারি-ডিসেম্বর) সঙ্গে মিলিয়ে আয় বছর ঠিক করে থাকে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।