অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

টাইটানিক খ্যাত সেলিন ডিওন ভুগছেন কঠিন অসুখে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নব্বই দশকের বেশির ভাগ শ্রোতার ইংরেজি গান শোনার শুরু একটি গানের মাধ্যমেই, আর তা হল ‘মাই হার্ট উইল গো অন’। জনপ্রিয় এই গানটি যিনি গেয়েছেন, তিনি ভুগছেন বিরল অসুখে।

বিখ্যাত ‘টাইটানিক’ ছবির গানটির গায়িকার নাম সেলিন ডিওন। প্রায় এক বছর থেকে তিনি বিরল স্নায়ুরোগে ভুগছেন। এই রোগটির নাম ‘স্টিফ পার্সন সিনড্রোম’।

গত বছর ডিসেম্বরে এই রোগের কথা জানিয়েছিলেন সেলিন ডিওন নিজেই। ফলে একাধিক লাইভ কনসার্টও তাকে বাতিল করতে হয়েছিল। রোগ ধরা পড়ার পর থেকেই চিকিৎসাধীন হলিউডের জনপ্রিয় এই গায়িকা। তবে বছরখানেক চিকিৎসার পরেও তেমন কোনো উন্নতি হয়নি গায়িকার শারীরিক অবস্থার।

Céline Dion | My Heart Will Go On

সম্প্রতি একটি সংবাদমধ্যমকে সেলিনের বোন ক্লডেট ডিওন জানান, নিয়ম মেনে জীবনযাপন করেও ওই বিরল রোগের হাত থেকে রেহাই পাননি সেলিন।

তিনি আরও বলেন, ‘সেলিন কোনো দিন অনিয়ম করেনি। আমাদের মা বলতেন, যা করবে, মন দিয়ে করবে, তাতে নিজের সবটুকু উজাড় করে দেবে। সেলিন চিরকাল সেই কথাই শুনে এসেছে। ওকে এভাবে দেখে ভীষণ কষ্ট হয়।’

বাংলাদেশে ‘ডাঙ্কি’র টিকিট কখন মিলবে আজ!

মঞ্চে গান গাওয়া নিয়ে ক্লডেট ডিওন বলেন, ‘আমরা নিজেরাও অনিশ্চিত এই বিষয়টা নিয়ে। তবে আমরা আশাবাদী ও খুব শিগগির মঞ্চে দর্শকদের সামনে হাজির হবেন।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।