বাংলাদেশ ইতিহাস গড়ল আজ। ইতিহাসের প্রথমবার পাকিস্তানকে টেস্টে ধবলধোলাই করেছে, টাইগাররা আজ রাওয়ালপিন্ডিতে ২য় টেস্ট ম্যাচ জিতে নেয় ৬ উইকেটের বিনিময়।
বাংলাদেশ ২-০ তে টেস্ট সিরিজ জিতল স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ১২২ রান। ক্রিজে ৩৩ রানে শান্ত এবং ২০ রানে অপরাজিত আছেন মুমিনুল হক।
বিরতি পর বাংলাদেশ ব্যাটিং এ নেমে ৪ উইকেট হারালেও পৌঁছে যায় ঐতিহাসিক জয়ে।
পঞ্চম দিনের শুরুতে বৃষ্টি না হলেও আকাশে মেঘ ছিল। তবে সময়ের সাথে সাথে সেই মেঘও কেটে যায়। অপরদিকে দিনের শুরুতে দুই টাইগার ওপেনার সাদমান ও জাকির প্যাভিলিয়নে ফিরলেও, পরে ক্রিজে নামা শান্ত ও মুমিনুল দেখেশুনে খেলে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন।
পঞ্চম দিনের শুরুতেই জাকির হাসানকে বোল্ড করেন পাকিস্তানের পেসার মির হামজা। ৩৯ বলে ৪০ রানে আউট হন জাকির। এরপর ফিরে যান সাদমান ইসলামও।
এরপর অবশ্য দেখেশুনে খেলতে থাকেন শান্ত ও মুমিনুল। এরই মধ্যে দুইজন মিলে গড়েছেন ৫২ রানের অপরাজিত জুটি।
শেষ পর্যন্ত ব্যাট করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মুসফিকুর রহিম ও সাকিব আল হাসান।
এদিকে বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্ববুয়েকে হোয়াইটওয়াশ করেছে। এবার পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশের সুযোগ পাচ্ছে টাইগাররা। পাকিস্তান এর আগে ইতিহাসে একবারই ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে। ২০২২ সালে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান – ২৭৪ ও ১৭২
বাংলাদেশ – ২৬২ ও ১৮৫/৬
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।