অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

পান্না কায়সারের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী ও শমি কাওসারের মা লেখক, সাহিত্যিক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মরদেহে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ।

শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ আপামর জনতা। প্রায় এক ঘণ্টা পর্যন্ত চলবে শ্রদ্ধা নিবেদন। সেখান থেকে দুপুর ১২টার দিকে বাংলা একামেডিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে নামাজে জানাজা।

 

বর্ণাঢ্য জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতকোত্তর করে পান্না কায়সার বেগম বদরুন্নেসা কলেজে শিক্ষকতা করেছেন। ১৯৯০ সালে শিশু-কিশোরদের সংগঠন খেলাঘরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। ১৯৯৬-২০০১ মেয়াদে জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যও ছিলেন তিনি। শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ৭৩ বছর বয়সে মৃত্যু হয় সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সারের।

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে গুণী এই মানুষকে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।