অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

চ্যানেল পার্টনারস কার্নিভাল অনুষ্ঠিত এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের অন্যতম শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারি ওয়্যার উৎপাদক প্রতিষ্ঠান এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চ্যানেল পার্টনারস কার্নিভ্যাল ২০২৪ সম্প্রতি অনুষ্ঠিত হলো। বিল্ট বেটার বিজনেস শিরোনামে এই বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হয়।

রাজধানীর পাঁচ তারকা হোটেল শেরাটনে দিনব্যাপী এ আয়োজনে বিজয়ী বিজনেস পার্টনারদের হাতে পুরস্কার তুলে দেন এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চেয়ারম্যান ও শাহজালাল ইসলামি ব্যাংকের পরিচালক আব্দুল হালিম। এসময় উপস্থিত ছিলেন সংসদসদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, অনুপম শাহজাহান জয়, এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম সুমন ও নির্বাহী পরিচালক ইমরান আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা, বর্তমান বাজার পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, এক্সিলেন্ট সিরামিকসের উৎপাদিত টাইলস ও স্যানিটারি ওয়ারে পণ্যের বৈচিত্র্য করণ, গুণমান, অ্যাডভান্সড টেকনোলোজি ও নির্ভরযোগ্য পারফরম্যান্স মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, গ্রাহকের অনুপ্রেরণা নিয়ে আগামী দিনগুলোতেও এক্সিলেন্ট টাইলস ও স্যানিটারি ওয়ার সুনাম ও গৌরবের সঙ্গে এগিয়ে যাবে।

এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম সুমন বলেন, এক্সিলেন্টও মার্কোপলো ব্র্যান্ড কোয়ানটিটি নয়, কোয়ালিটিতে বিশ্বাস করে। ক্রেতাদের কাছে নিত্যনতুন এবং বিশ্বমানের টাইলস ও স্যানিটারি ওয়ার পৌঁছে দেয়াড় অতুলনীয় প্রতিশ্রুতি নিয়ে এক্সিলেন্ট সিরামিক কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে সেরা ডিলারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।