পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের যমুনা ব্যাংক লিমিটেডের (JAMUNABANK) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল ২৩ – জুন ২৩) ও (জানুয়ারি ২৩ – জুন২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২৭ ই জুলাই ২০২৩ অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদনপর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২য় প্রান্তিকে ৩ মাসে (এপ্রিল ২৩ –জুন ২৩) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated Eps) হয়েছে ১.৫১ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় হয়েছিল১.২২টাকা।
গত ৩ মাসে ব্যাংকটির (ইপিএস) আয় আগের চেয়ে বেড়েছে ২৩ শতাংশ।
অপরদিকে গত ৬ মাসে (জানুয়ারি ২৩ – জুন ২৩) ২ প্রান্তিক মিলে ব্যাংকটির শেয়ার প্রতিআয় (Consolidated Eps )হয়েছে ৩.১৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতিআয় হয়েছিল ২.৮০ টাকা।
গত ৬মাসে ব্যাংকটির (ইপিএস) আয় আগের চেয়ে বেড়েছে ১৩ শতাংশ।

গত ৩০ শে জুন ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ(NOCFPS) হয়েছে ২৬.৬১ টাকা, যা আগের বছরে ছিল ১৪.৪৭ টাকা,
এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২৪.৯৮ টাকা, যা আগের বছরে ছিল২৬.০২ টাকা।