অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

মুশফিক কাণ্ডে নিঃশর্ত ক্ষমা চেয়েছে দেশের শীর্ষ গণমাধ্যমটি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মুশফিকুর রহিমকে নিয়ে অসত্য সংবাদ প্রচারের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছে সেই দেশের শীর্ষ গণমাধ্যম। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার শিহান উদ্দিন খান। এর আগে মুশফিকের পক্ষে গণমাধ্যমটিকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন তিনি।

এ দিকে নিঃশর্ত ক্ষমা চাইলেও আইনি নোটিশের বাকি শর্তগুলো এখনও পূরণ হয়নি। এ বিষয়ে পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটি মুশফিকের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ব্যারিস্টার শিহান উদ্দিন। অন্যদিকে মুশফিকের পাশে থাকার কথা বললেও এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট শেষে গণমাধ্যমের সামনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  তিনি সে সময়ে এ ধরণের মিথ্যা এবং ভিত্তিহীন প্রতিবেদনের জন্য বিরক্তি প্রকাশও করেছিলেন। তাতে ধারণা করা হয়েছিল, মুশির পাশে থেকে এবার হয়তো কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি। ক্রীড়া সাংবাদিকদের দাবি মেনে আসবে নতুন কোন নীতিমালা।

কিন্তু ‘যত গর্জে, তত বর্ষে না’। প্রবাদটাকেই প্রমাণ করলো বাংলাদেশের ক্রিকেটারদের অভিভাবক সংস্থা। লড়াইটা চালিয়ে যেতে হচ্ছে এক মুশফিককেই। সেখানে নিজের আইনজীবী ছাড়া এখন পর্যন্ত কাউকেই পাশে পাননি মিস্টার ডিপেন্ডেবল। ক্রিকেট বোর্ড থেকে বড় বড় কথা বলা হলেও দৃশ্যত কোনো কিছুতেই নেই তারা। সকলের ধারণা, প্রতিবারের মতো হয়তো এবারও ফাঁকা বুলি আওড়িয়েই শেষ বিসিবি!

প্রসঙ্গত, মিরপুর টেস্টে কিউইদের বিপক্ষে প্রথম দিনে ‘হ্যান্ডেলড দ্য বল’ আউট হয়েছিলেন মুশফিকুর রহিম। এরপরে ঘটনাটিকে স্পটফিক্সিং বলে অভিযোগ তুলে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রচারিত হলে প্রতিবেদকের বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় ভক্তরা মানববন্ধনও করেছেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।