অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

নিত্যপ্রয়োজনীয় পণ্য যাছাই বাছাই করে ক্রয় করা জরুরী, তাহলে কিছুটা কম দামে ক্রয় করা যাবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের বাজারে দিন দিন বেড়েই চলছে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম, কোনভাবেই থামছেই না, এ যেন পাগলা ঘোড়া। নিত্যপ্রয়োজনীয় পন্যের জন্যে মানুষদের আগে এত অসহায় হতে আগে দেখা যায়নি। গত কয়েকমাস যাবৎ প্রতি সপ্তাহেই বাড়ছে নিত্যপণ্যের দাম। আর তা যেন ছুটির দিন শুক্রবার বাড়ায় ইচ্ছে করে। কেননা শুক্রবার বাংলাদেশের সব অফিস আদালত বন্ধ থাকে।

সময়ের সল্পতার কারণে শহরের মানুষ বন্ধের দিনেই সাপ্তাহিক বাজার করে সাধারণত। বাজারে গরুর মাংস ইলিশ মাছের দোকানের দিকে সাধারণ মানুষ যেতেও সাহস পাচ্ছেনা। কিনে খাওয়া তো পরের বিষয় নিম্নমধ্যবিত্ত পরিবারের লোকজনের ।

আজ ঢাকার মিরপুরের দুটি বড় বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দেখে যা মনে হলো, ক্রেতাদের উচিৎ প্রতিটি পণ্যের দাম যাছাই বাছাই করে ক্রয় করা একই পণ্য ভিন্ন ভিন্ন দোকানে। তাহলে কিছুটা কম দামে ক্রয় করার সুযোগ পাওয়া  যাবে। বিক্রেতারা বেশি বেশি দাম চাচ্ছে একেক দোকানে এক এক দাম। কি যে এক অবস্থা সমাজের ছোট থেকে বড় সব ব্যবসায়ীরাই জিম্মি করে রাখছে ক্রেতাদের।

সাধারণ মানুষের কথা ভেবে সরকারের উচিৎ সঠিক ভাবে বাজার তদারকি করা। নিত্য প্রয়োজনীয় পন্যের দাম লাগামহীন কয়েক দফা দাম বাড়ার কারণে মানুষ ভয়াবহ চাপে আছে। তাই সরকারের উচিৎ সঠিক ভাবে বাজার তদারকি করা, যা তাদের একান্ত দায়িত্বও বটে।

দুখঃজনক হলেও সত্য এবছরের মতো আর কখনো নিত্যপ্রয়োজনীয় পন্যের জন্যে মানুষদের এত অসহায় হতে দেখা যায়নি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।