বিমান ব্যবসায় (এভিয়েশন) নামছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভান্সকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ACI) এই উদ্দেশ্যে কোম্পানিটি ‘এসিআই এভিয়োনিকঅ্যান্ড এয়ারলাইনস সার্ভিসেস লিমিটেড’ নামে একটি সহযোগী কোম্পানি গঠন করবে।
গতকাল বুধবার ২৬ জুলাই ২০২৩, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই কোম্পানির অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা। এর পরিশোধিত মূলধনেরপরিমাণ আছে ১ কোটি টাকা। এসিআই লিমিটেড নতুন কোম্পানির ৭৭ শতাংশ শেয়ারধারণ করবে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন এসিআইয়ের একজন পরিচালক।