পোস্টার, লিফলেট, আর ভোটারদের দ্বারে দ্বারে ঘোরার পাশাপাশি নির্বাচনের প্রার্থীরা এবার সক্রিয় ডিজিটাল মাধ্যমেও। ফেসবুকের পাশাপাশি তারা ভোটারদের মোবাইল ফোনেও খুদেবার্তাও পাঠাতে চান।
মোবাইল অপারেটররা বলছে, সেবা নিতে প্রার্থীরা এরই মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। সেবা নিতে প্রস্তুত তারাও। তবে বিটিআরসি বলছে, ব্যবহার করা যাবে না দলীয় প্রতীক কিংবা দলের নাম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। ৩০ বছরের নিচে প্রায় আড়াই কোটি তরুণ ভোটারকে আকৃষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা তৎপরতা। এরই ধারাবাহিকতায় মোবাইল অপারেটরদের দ্বারস্থ হয়েছেন প্রার্থীরা।
মোবাইল অপারেটররা বলছে, প্রার্থীদের জন্য এলাকাভিত্তিক সেবা দিতে ১০ হাজার এসএমএসের বাল্ক প্রস্তুত করা হয়েছে। প্রতিটি বাল্ক কিনতে খরচ হবে গড়ে দুহাজার টাকা। এতে প্রতি এসএমএসে ব্যয় মাত্র ২০ পয়সা। এসব এসএমএস দুভাবে পাঠানো যাবে। প্রার্থীরা চাইলে তার এলাকার সব বয়সী মোবাইল ব্যবহারকারীকে প্রচারণা সংক্রান্ত এসএমএস পাঠাতে পারবেন। আবার শুধুমাত্র ভোটারদের কাছেও বার্তা পাঠানো যাবে।
তবে, এক্ষেত্রে অবশ্য বিটিআরসির একটি নির্দেশনা রয়েছে। দলীয় প্রতীক কিংবা দলের নাম ব্যবহার করে গ্রাহককে কোন এসএমএস পাঠাতে পারবে না মোবাইল অপারেটররা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।