অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

ট্রাম্পের জ্বালানি নীতিকে সমর্থন করছেন রাশিয়ান রসনেফট

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রসনেফটের প্রধান ইগর সেচিন বলেছেন, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোকে সুরক্ষা দিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন, তা তিনি সমর্থন করেন।

কাতারে একটি সম্মেলনে গতকাল শনিবার ইগর সেচিন বলেন, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ‘যথাযথ’ অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে নিজ দেশের জ্বালানি উৎপাদনকারী কোম্পানি ও বাজারকে সুরক্ষা দেওয়া।

ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। তাঁর আবারও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়ে রাশিয়ায় অনেকেই সতর্কভাবে আশাবাদী। তবে মস্কোতে কেউ কেউ এমনও মনে করেন যে তিনি প্রেসিডেন্ট হলেও রাশিয়ার ক্ষেত্রে মার্কিন দৃষ্টিভঙ্গি খুব একটা পাল্টাবে না।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শীতল যুদ্ধের পর সবচেয়ে খারাপ অবস্থায় নেমে গেছে। বেশ কিছু ইস্যুর কারণে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে, যার একটি হলো ইউক্রেনে চলমান সংঘাত।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।