অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২২০২৩ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির খেলাধুলার মানোন্নয়ন, মানসম্মত খেলোয়াড় তৈরি এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দক্ষ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে খেলোয়াড় কোটায় শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

গতকাল মঙ্গলবার (৪ঠা জুলাই) উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডঃ মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তিচ্ছু প্রার্থীদের আগামীকাল ৫ই জুলাই থেকে ২৪শে জুলাই ২০২৩এর মধ্যে প্রয়োজনীয় সনদপত্রসহ সাদা কাগজে সংশ্লিষ্ট ভর্তি পরীক্ষার ইউনিট প্রধান বরাবর আবেদন করতে হবে। একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে প্রার্থীদের সরাসরি মৌখিক ব্যাবহারিক পরীক্ষার মাধ্যমে যাচাইবাছাই করে ভর্তির সুপারিশ করা হবে।

ভর্তিচ্ছু প্রার্থীদের জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে। এছাড়াও, প্রার্থীদের বিগত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয়দল এবং বয়সভিত্তিক অনূর্ধ্ব ২৩/২০/১১/১৭/১৬ দলের সদস্য হয়ে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতাসম্পন্ন এবং অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, টেবিলটেনিস, সাঁতার, টেনিস, দাবা, ক্যারমসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় র্যাংকিং অনুযায়ী থেকে এর মধ্যে থাকা প্রার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবে।

আবেদনের শেষ তারিখে ভর্তিচ্ছু প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ইউনিট ভিত্তিক ভর্তির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

ভর্তিচ্ছু প্রার্থীদের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য কলা, আইন সামাজিক বিজ্ঞান ইউনিট‘-এর ক্ষেত্রে কলা অনুষদের ডিন অফিস, ‘বিজ্ঞান ইউনিট’-এর ক্ষেত্রে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অফিস, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ক্ষেত্রে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস এবং চারুকলা ইউনিট‘-এর ক্ষেত্রে চারুকলা অনুষদের ডিন অফিসে যোগাযোগ করতে হবে। এছাড়া, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লিংক পাওয়া যাবে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।