শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডর (ROBI) পর্ষদ সভা আজ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১শে ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। পাশাপাশি জানা যাবে ফ্লোর ওঠার তারিখ ও।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) রবি আজিয়াটার শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল০.১১ টাকা। গত ৩০শে সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৪৪ টাকা ।
৩১শে ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল রবি আজিয়াটা। গত বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ০.৩৫ টাকা, চলতি বছরের ৯ মাসের ইপিএস হয়েছে ০.৩৩ টাকা। সে হিসাবে এ বছরে মুনাফা বেশি থাকাতে লভ্যাংশের পরিমাণ বাড়তে পারে বলে ধারনা করা যাচ্ছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।