বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে মাঠেই ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। স্বাগতিকরা দুর্দান্ত বোলিংয়ে ম্যাচটি টাই করে। সিরিজ নির্ধারণী ম্যাচ শেষে বাংলাদেশি আম্পায়ারদের কড়া সমালোচনা করেন ভারতের অধিনায়ক।
এছাড়া বাংলাদেশ দলকে কটাক্ষও করেন। তাতে ফটোসেশন বয়কট করেন স্বাগতিক দলের ক্রিকেটাররা। হারমানপ্রীতের এই আচরণে আইসিসির কাছে লিখিত অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার ভারতের কিংবদন্তি ক্রিকেটার মদন লাল বিসিসিআইকে হারমানপ্রীতের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে বললেন।
১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার টুইটারে এই দাবি জানান, ‘বাংলাদেশ নারী দলের বিপক্ষে হারমানপ্রীতের আচরণ ছিল খুব বাজে। সে ক্রিকেটের চেয়ে বড় নয়। ভারতীয় ক্রিকেটের দুর্নাম করেছে সে। বিসিসিআইয়ের উচিত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।’
ওই ম্যাচ শেষে হারমানপ্রীতের আচরণ নিয়ে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা সংবাদ সম্মেলনে বলেন, ‘কিছু কথা সবসময় তো আর সবকিছু বলা যায় না। কিছু কথা ছিল যেগুলো শুনে আমার মনে হয়নি ওখানে থাকা উচিত হবে, দল নিয়ে। ক্রিকেট খুবই সম্মানের একটা জায়গা, শৃঙ্খলার জায়গা। সবচেয়ে বড় কথা এটা জেন্টালম্যান গেম। আমার কাছে মনে হয় ওই পরিবেশ ছিল না, তাই দল নিয়ে চলে এসেছি।’
বিসিসিআই ও আইসিসি এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনও বক্তব্য দেয়নি। জানা গেছে, ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হবে হারমানপ্রীতকে, সঙ্গে চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।