পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড(FUWANGCER) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) ও(জুলাই ২০২২ – মার্চ ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২৫ শে জুন,২০২৩ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এইপ্রতিবেদনপর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩মাসে (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.১৩ টাকা।গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.০৬ টাকা।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (গত ৩ মাসে)কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের চেয়ে বেড়েছে ১১৬ শতাংশ।
অপরদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই ২০২২ – মার্চ ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.২৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.২৩ টাকা।
গত ৯ মাসে কোম্পানিটির আগের চেয়ে মুনাফা বেড়েছে ১৩ শতাংশ।
গত ৩১ শে মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ(NOCFPS) ঋণাত্নক হয়েছে (৪.৪৯) টাকা যা আগের বছরে ঋণাত্নক ছিল (১.৬৫) টাকা এবং শেয়ার প্রতিনিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১১.৯০ টাকা। যা আগের বছরে ছিল ১১.৭৮ টাকা।

উল্লেখ্য কোম্পানিটি বহুদিন যাবৎ ফ্লোর প্রাইজে আটকে আছে কোন লেনদেন হয়না বলেই চলে,তৃতীয় প্রান্তিকে মুনাফায় ফেরাতে বিনিয়োগকারীগন হয়ত ফ্লোর থেকে মুক্তি পাবেন।