অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘অ্যানিমেল’ সিনেমা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’ আজ শুক্রবার(১লা) ডিসেম্বর ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সিনেমাটি এখন বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু। তিনি জানান, ‘অ্যানিমেল’ সিনেমাটি এখনও সেন্সরে জমা পড়েনি।
সেন্সর বোর্ডের এ সদস্য বলেন, এখন বিকেল পাঁচটা বাজে, এসময় পর্যন্ত আমরা ছবিটি হাতে পাইনি।
তিনি আরো বলেন, দেশে তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতির পর বিভিন্ন কাগজপত্রের কিছু বিষয় থাকে। তারা হয়তো এখনও সেটি প্রস্তুত করতে পারেনি। আগামীকাল মুক্তি পাচ্ছে না এটা নিশ্চিত, কারণ সেন্সরে ছবি জমা পড়ার পর বোর্ডের সদস্যরা সেটি দেখবে তারপর ছাড়পত্র প্রদান করবে। সময়ের ব্যাপার আছে।
সিনেমাটি দেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন। এই নির্মাতা এর আগে ‘পাঠান’, ‘কিসি কা ভাই কিসি কা জান’ ও ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তি পেয়েছিল।
২০০ কোটি বাজেটের ‘অ্যানিমেল’ সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। এতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।