সেন্ট্রাল হসপিটালে ডেলিভারির সময় ভুল চিকিৎসা ও প্রতারণায় কারণে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাহবুবা আক্তার আঁখি। তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন স্বামী ইয়াকুব আলী সুমন। আজ রোববার (১৮ই জুন) এই কথা জানান তিনি।
ইয়াকুব আলী বলেন, শনিবার রাতে চিকিৎসক দেখে গেছেন এবং জানিয়েছেন রোগীর কোনো ইমপ্রুভ হচ্ছে না। অবস্থা অবনতির দিকে যাচ্ছে। চিকিৎসক এখন পর্যন্ত কোনো আশ্বাস দেয়নি। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে। তারা বলছে, রোগী এখান থেকে কামব্যাক করা কঠিন। একমাত্র যদি আল্লাহ চান, তাহলেই হবে। আমরা অসহায় অবস্থায় হাসপাতালে অবস্থান করছি।
তিনি বলেন, ব্লেডিংটা কিছুটা কমেছিল, কিন্তু শনিবার থেকে আবার বেড়ে গেছে। এদিন আবার ৫ ব্যাগ রক্ত কালেকশন করে দিয়েছি। আজ দুপুর পর্যন্ত এগুলো চলবে। ডাক্তার আজকে আবার রোগীর পরিস্থিতি দেখে জানাবেন।
এর আগে, প্রসব ব্যথা ওঠায় গত ৯ জুন রাত ১২টা ৫০ মিনিটে সেন্ট্রাল হসপিটালে ডাঃ সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় মাহবুবা রহমান আঁখিকে। কিন্তু ডাঃ সংযুক্তা সাহার বদলে ওই নারীর ডেলিভারি করতে যান ডাঃ মিলি।
এ সময় ডাঃ মিলি ওই প্রসূতির পেট কাটতে গিয়ে মূত্রনালি ও মলদ্বার কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে রোগী জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান অবস্থায় সিজার করে বাচ্চা বের করা হয়। এতে বাচ্চার হার্টবিট কমে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে মৃত ঘোষণা করে। এ ছাড়াও প্রতারণার অভিযোগ তোলেন সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ ও ডাক্তারদের উপর রোগীর স্বজনরা।
এ অব্স্থায় স্বামী ইয়াকুব আলী সেন্ট্রাল হাসপাতালের কোনো সহযোগিতা না পেয়ে পরে তার স্ত্রীকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করান।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।