অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশিদের ঢুকিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে: মোদি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

প্রতিবেশী দেশ ভারতের লোকসভা নির্বাচনের বাকি আরও দু-দিন। এর আগে গতকাল মঙ্গলবার (১৬ই এপ্রিল) রায়গঞ্জে নির্বাচনী প্রচারণায় গিয়ে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের জন্য বাংলাদেশি ও রোহিঙ্গাদের দিকে আঙুল তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি-রোহিঙ্গাদের ঢুকিয়ে বাংলার জনবিন্যাস বদলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, আজ বাংলার যে সব ভাইবোন বিভাজনের শিকার, দেশভাগের শিকার, তাঁদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করে তৃণমূল। অথচ, বাংলাদেশি-রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলার জনবিন্যাস এবং আইনশৃঙ্খলা নষ্ট করার অনুমতি দিয়ে রেখেছে। এরা নিজেদের ভোটব্যাংক বাড়ানোর জন্য বাংলার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে।

এদিকে বিশ্লেষকরা বলছেন, মোদির তৃণমূল নেতাদের বিরুদ্ধে রোহিঙ্গা অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগ যুক্তিসংগত নয়। কারণ সীমান্ত রক্ষার দায় তো বিএসএফের, যা কেন্দ্র থেকে পরিচালিত হয়। তাহলে অনুপ্রবেশ হলে সেই দায় কেন্দ্র এড়ায় কি করে?

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।