অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

‘শিশুবক্তা’ রফিকুলের জামিন বাতিল এক মামলায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানার মামলায় রফিকুল ইসলাম মাদানীর জামিন বাতিল ও বাসন থানার মামলায় জামিন স্থগিতাদেশ চলমান থাকবে বলে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ সোমবার (৩১শে জুলাই) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতে রফিকুল ইসলাম মাদানীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরওয়ার হোসেন বাপ্পি।
এর আগে আইনবিরোধী এবং জনমনে সংঘাতের সৃষ্টি করে এমন বক্তব্য না দেওয়ার শর্তে ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় গত ২৯ মার্চ রফিকুল ইসলামকে জামিন দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে গাছা ও বাসন থানার জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করে। এরপর চেম্বার জজ আদালত গাছা ও বাসন থানার মামলায় হাইকোর্টের জামিন স্থগিত করেন।
পরে সেসব আবেদন শুনানির জন্য আপিল বিভাগে আসে। শুনানি শেষে আপিল বিভাগ গাছা থানার মামলায় রফিকুল ইসলাম মাদানীর জামিন বাতিল ও বাসন থানার মামলা জামিন স্থগিত চলমান থাকবে বলে আদেশ দেন।
প্রসঙ্গত, ‘শিশুবক্তা’খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে ২০২১ সালের ৭ই এপ্রিল নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ করা হয়। মামলার এজাহারে রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়। পরে বেশকিছু অভিযোগ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।