অর্থ লিপি

১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ৩১ ভাদ্র ১৪৩৩

এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ আজও ভাসতে পারে বৃষ্টিতে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ সোমবার (১১ই সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রিজার্ভ ডের ম্যাচে মাঠে নামবে ভারত ও পাকিস্তান। এর আগে রোববার ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান করে ভারত। সে সময়ে বৃষ্টির কারণে খেলা আর চালিয়ে নেয়া সম্ভব হয়নি। ফলে রিজার্ভ ডেতে ২৪.২ ওভার থেকে আবার ব্যাটিং শুরু করবে রোহিত শর্মার দল।

বৃষ্টির সঙ্গে পেরে উঠছে না এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যতই ভারত-পাকিস্তানের ম্যাচ সফলভাবে শেষ করতে চাইছে এসিসি, ততই বাগড়া বাধাচ্ছে বৃষ্টি। ফলে এই দুই দলকে দেয়া অতিরিক্ত সুবিধা শেষ পর্যন্ত কাজে আসবে কিনা, সেটি নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

 

এ দিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে আজও বৃষ্টি বাগড়া দিতে পারে বহুল আকাঙ্ক্ষিত এই লড়াইয়ে। দ্যা ওয়েদার চ্যানেল অনুযায়ী, কলম্বোতে দিনে ও রাতে বৃষ্টির সম্ভবনা রয়েছে ৯০ শতাংশ। রয়েছে বজ্র-বৃষ্টির সম্ভবনাও। তেমনটি হলে বড় অংকের ক্ষতির মুখে পড়বে এসিসি। আর ম্যাচটিও শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে না। তাতে দুইদিন শেষে দুদলকে পয়েন্ট ভাগ করে নিয়েই খুশি থাকতে হবে।

এছাড়াও বৃষ্টির চোখ রাঙানি রয়েছে বাকি ম্যাচগুলোতেও। কলম্বোর আবহাওয়ার তথ্য অনুযায়ী, ফাইনাল পর্যন্ত প্রতিদিনই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এতে করে সুপার ফোরের বাকি ম্যাচগুলোও মাঠে গড়ানো নিয়ে রয়েছে শঙ্কা।

এরপরে যদি একটি ম্যাচও শেষ না হয়, অর্থাৎ সুপার ফোরের বাকি ম্যাচগুলো পরিত্যক্ত হয়ে গেলে ফাইনালে উঠবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। কারণ এই দুদলই একটি করে ম্যাচ জিতেছে সুপার ফোরে। তখন ম্যাচ না খেলার আফসোস নিয়ে বিদায় নেবে বাংলাদেশ ও ভারত। অন্যদিকে ফাইনাল ম্যাচটিও পরিত্যক্ত হলে শিরোপা উঠবে পাকিস্তান ও শ্রীলঙ্কার হাতে। তাতে প্রথমবারের মতো এশিয়া কাপ দেখবে যৌথ চ্যাম্পিয়ন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।