পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (ISLAMIBANK) পরিচালক ও পাবলিক শেয়ারহোল্ডিং শতাংশ কমলেও ব্যাপকভাবে বেড়েছে প্রতিষ্ঠানিক শতাংশে।
ব্যাংকটি জানিয়েছে যে, ব্যাংকের ৩ জন পরিচালককে কোম্পানির ডিরেক্টরশিপ থেকে প্রত্যাহার করা হয়েছে এবং নতুন একজনকে শেয়ারহোল্ডার পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৩০ জুন ২০২৩ সালের জুন মাসের জন্য কোম্পানি তার স্পনসর/পরিচালকদের শেয়ারহোল্ডিং রিপোর্টের মাধ্যমে জানিয়েছে যে আরমাদা স্পিনিং মিলস লিমিটেড, কিংসওয়ে এন্ডেভার্স লিমিটেড এবং ইউনিগ্লোব বিজনেস রিসোর্সেস লিমিটেডের ডিরেক্টরশিপ কোম্পানি থেকে প্রত্যাহার করা হয়েছে।
কোম্পানিটি আরও জানিয়েছে যে, জেএমসি বিল্ডার্স লিমিটেড কর্তৃক মনোনীত জনাব আহসানুল আলমকে কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এই হিসাবে, ৩০ জুন ২০২৩ এর শেয়ারহোল্ডিং রিপোর্ট অনুসারে স্পনসর/পরিচালকদের শেয়ারহোল্ডিং শতাংশ আগের মাসের তুলনায় ৯.০৭ শতাংশ কমেছে। ৩১ শে মে ব্যাংকটির স্পনসর/পরিচালকদের শেয়ারহোল্ডিং ৫০.৯৭ শতাংশ যা ৩০ শে জুন ২০২৩ এ এসে দাড়িয়েছে ৪১.৯০ শতাংশ।
অপর দিকে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারহোল্ডিং শতাংশে মে মাসের তুলনায় ৭.১০ শতাংশ বেড়েছে এবং পাব্লিক শেয়ারহোল্ডিং শতাংশে মে মাসের তুলনায় ০.১৫ শতাংশ কমেছে।