অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডলারের সর্বোচ্চ দাম ১২০ টাকা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে এখন থেকে কোনো ব্যাংক ডলার কেনা-বেচায় ১২০ টাকার বেশি চার্জ করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন দেশের অধিকাংশ ব্যাংকের ট্রেজারি প্রধানেরা।

গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকায় এক বৈঠকে ৪৭টি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানেরা এ সিদ্ধান্ত নেন। রেমিট্যান্স ও আন্তঃব্যাংক লেনদেনের ডলারের দাম সম্প্রতি বৃদ্ধির কারণে এ সীমা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বৈঠকে ট্রেজারি প্রধানেরা আলোচনার মাধ্যমে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। তারা ঘোষণা করেছেন, ব্যাংকগুলো রেমিট্যান্স ডলারের জন্য সর্বোচ্চ ১২০ টাকা উদ্ধৃত করবে এবং এ হার আন্তঃব্যাংক ও আমদানি দায় পরিশোধের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। রপ্তানি আয় নগদায়নের জন্য ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুসরণ করবে।

এসব সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে ও বাজারের অবস্থার ওপর মতামত শেয়ার করতে ট্রেজারি প্রধানেরা সপ্তাহে এক বা দুবার বৈঠকে বসবেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।