শেয়ার বাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের জায়ান্ট কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (MONNOCERA) গ্যাসের অভাবে অনেক দিন যাবত উৎপাদন ব্যাহত ছিল। বার্ষিক লক্ষ্যমাত্রা বা সক্ষমতার তুলনায় কম উৎপাদন নিয়ে চলমান ছিল সিরামিক খাতের জায়ান্ট কোম্পানি মুন্নু সিরামিকের।
সম্প্রতি তিতাস গ্যাসের পুরোনো সংযোগ নতুন করে পাওয়ায় সম্প্রতি কারখানায় সব ইউনিটে পূর্ণ মাত্রায় উৎপাদন শুরু হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে ।
উল্লেখ্য মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তিতাস গ্যাসের বিল বকেয়া ছিল ৩ কোটি ৫০ লাখ টাকা। বকেয়া পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। গত সপ্তাহে বকেয়া টাকা পরিশোধ করা হলে এবং একই দিন গ্যাস-সংযোগ দেয়ায় কারখানার সব ইউনিটে উৎপাদন শুরু হয়।
উৎপাদন ও বকেয়া গ্যাস বিল সম্পর্কে তথ্য জানতে চাইলে কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সক্ষমতার চেয়ে কম উৎপাদন নিয়ে সগৌরবে এগিয়ে থাকা প্রতিষ্ঠান সম্পর্কে বলেন, তিতাসের বকেয়া টাকা পরিশোধ করা হয়েছে। কারখানায় উৎপাদন এখন পূর্ণ উদ্যোমে চলছে। ভবিষ্যতে আর কোন রকমের সমস্যা না হলে, কোম্পানির উৎপাদন যেমন বাড়বে তেমনি বাড়বে কোম্পানির মুনাফাও। তিনি জানান আমাদের কোম্পানি বাংলাদেশের মানুষের পছন্দের তালিকায় প্রথমে রয়েছে। তাই আমাদের উৎপাদন বাড়লে বিক্রি ও বাড়বে বহুলাংশে।
আরও পড়ুন
মুন্নু সিরামিকে বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ
১৯৮৩ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় সিরামিক খাতের জায়ান্ট কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (MONNOCERA), কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৬৫ কোটি ১৭ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৩১৭। এর মধ্যে ৩৭.৪৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৩.১৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.১৮ শতাংশ বিদেশি বিনিয়োগকারী ও বাকি ৪৯.২০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।