১১ বছর পর দ্বিপাক্ষিক সিরিজে টি-টোয়েন্টিতে মুখোমুখি আয়ারল্যান্ড-বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে আইরিশরা।
ওয়ানডে সিরিজ ২-০ তে নিশ্চিত করায় সংক্ষিপ্ত ফরম্যাটেও যে স্বাগতিকদের আধিপত্য থাকবে সেটা নিশ্চিত। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে গত বছর ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস থাকায় এই ফরম্যাটে ইতিবাচক কিছু করতে মুখিয়ে তারা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডয়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়াং, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।