অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

সহকারী অধ্যাপক গ্রেপ্তার ধর্ষণ মামলায় গোপালগঞ্জে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গোপালগঞ্জে ধর্ষণের অভিযোগে করা মামলায় সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ মাসুদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একই শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগে তাঁর মা মামলা করেছেন।

ওসি মো. জাবেদ মাসুদ বলেন, গত রোববার দুপুরে গোলাম মোস্তফা তাঁর গোপালগঞ্জের বাসায় ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ওই ছাত্রী বিষয়টি তাঁর মা–বাবাকে জানালে শিক্ষার্থীর মা গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানার পুলিশ ও পরিবারের লোকজন ওই ছাত্রীকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শিক্ষার্থীর মায়ের করা অভিযোগটি গতকাল গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা হিসেবে নেওয়া হয়। পরে গতকাল সন্ধ্যায় গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।