অর্থ লিপি

২১ মে ২০২৬ বৃহস্পতিবার ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিকিউরিটিজ আইন লঙ্ঘন: ৩ কোম্পানির পরিচালক ও কর্মকর্তাদের জরিমানা করল বিএসইসি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩টি কোম্পানির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষ কর্মকর্তাদের বড় অঙ্কের জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিরীক্ষিত আর্থিক বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং বিনিয়োগকারীদের লভ্যাংশ (ডিভিডেন্ড) সময়মতো পরিশোধ না করে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ ২১ মে, ২০২৬ তারিখে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১৪তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএসইসি’র বিজ্ঞপ্তিতে জানানো হয়, দণ্ডিত ব্যক্তিদের এই অর্থদণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত দায় হিসেবে বিবেচনা করা হবে।

কোম্পানিগুলোর বিবরণ ও জরিমানার বিস্তারিত নিচে দেওয়া হলো:

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড

খান ব্রাদার্স কোম্পানি ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে এই কোম্পানির ৭ কর্মকর্তাকে মোট ১ কোটি ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডিতদের তালিকা ও জরিমানার পরিমাণ:
মোহাম্মদ এনামুল কবির খান (চেয়ারম্যান): ২৫.০০ লক্ষ টাকা, তোফায়েল কবির খান (ব্যবস্থাপনা পরিচালক): ২৫.০০ লক্ষ টাকা
,মোঃ রুহুল কবির খান (পরিচালক): ২৫.০০ লক্ষ টাকা, হযরত আলী (পরিচালক): ২৫.০০ লক্ষ টাকা, জারিন কবির খান (পরিচালক): ২৫.০০ লক্ষ টাকা, মোঃ আজিজুল জব্বার (সিএফও): ১০.০০ লক্ষ টাকা এবং তপন কুমার সরকারকে (কোম্পানি সচিব): ৫.০০ লক্ষ টাকা জরিমানা করা হয়।

জেনেক্স ইনফোসিস পিএলসি
২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৩% নগদ লভ্যাংশ নির্ধারিত সময়ে বিনিয়োগকারীদের প্রদান না করে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে এই কোম্পানির তৎকালীন পরিচালনা পর্ষদ সদস্য ও কর্মকর্তাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডিতরা হলেন মোহাম্মদ আদনান ইমাম (চেয়ারম্যান), শাহজালাল উদ্দিন (ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক), চৌধুরী ফজলে ইমাম (পরিচালক), প্রিন্স মজুমদার (পরিচালক), ওরাকল সার্ভিসেস পিএলসি (পরিচালক), নিলুফার ইমাম (পরিচালক), তৎকালীন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), তৎকালীন কোম্পানি সচিব।

আফতাব অটোমোবাইলস লিমিটেড
২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করলেও কোম্পানিটি বড় একটি অংশ বিনিয়োগকারীদের পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। মোট ৭,৪৫,১৫,৪৬৪ টাকার লভ্যাংশের মধ্যে মাত্র ৬,২৯,১৩,৮৯৪.৩৩ টাকা পরিশোধ করা হয়। বাকি ১,১৬,৮১,৬৪৯.৬৭ টাকা নির্ধারিত সময়ে পরিশোধ না করায় কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের মোট ১ কোটি ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডিতদের তালিকা ও জরিমানার পরিমাণ:
শফিউল ইসলাম (চেয়ারম্যান): ৩০.০০ লক্ষ টাকা, সাইফুল ইসলাম (ব্যবস্থাপনা পরিচালক): ৩০.০০ লক্ষ টাকা, খালেদা ইসলাম (পরিচালক): ২০.০০ লক্ষ টাকা, সাজেদুল ইসলাম (পরিচালক): ২০.০০ লক্ষ টাকা, ফারহানা ইসলাম (পরিচালক): ২০.০০ লক্ষ টাকা, তৎকালীন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও): ১০.০০ লক্ষ টাকা, তৎকালীন কোম্পানি সচিব: ৫.০০ লক্ষ টাকা।

কমিশনের কড়া হুঁশিয়ারি:

বিএসইসি জানিয়েছে, আদেশ জারির পরবর্তী ৩০ দিনের মধ্যে আফতাব অটোমোবাইলসকে অপরিশোধিত লভ্যাংশ পরিশোধ করতে হবে। ব্যর্থ হলে দণ্ডিত ব্যক্তিদের নির্ধারিত সময়ের পর থেকে প্রতিদিনের জন্য আরও অতিরিক্ত ১০,০০০ (দশ হাজার) টাকা করে জরিমানা গুণতে হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।