অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিনিয়োগকারীদের উদ্বেগ ও হতাশার মধ্যে দিয়ে বাজার অবলোকন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রবিবার (২৫ আগষ্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম  কার্যদিবসে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। সূচক নেতিবাচক না হলেও গতদিনের তুলনায় আজ লেনদেনের পরিমাণ কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০.৬৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫৭০০.৫৮ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১.৯১ পয়েন্ট বেড়ে ১২২০.৯৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২.৪৫ পয়েন্ট কমে ২০৮৮.১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

 

আজ ডিএসইতে ৫৫৮.০৩ কোটি  টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৭৮.৫৫ কোটি টাকা। আজ গত কার্যদিবসের চেয়ে লেনদেন কম হয়েছে ২২০.৫২ কোটি টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৪ টি কোম্পানির, দর কমেছে ২৪০ কোম্পানির। আর ৩৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আজ লেনদেনের শুরুতে সূচকের ইতিবাচকতায় লেনদেন শুরু হলেও  ৩০ মিনিটের মাথায় বাজার হঠাৎ করে নেতিবাচক রুপ নেয়। তবে কিছুক্ষণ পরই নেতিবাচক থেকে আবার ইতিবাচক প্রবণতায় ফেরে। আজ সারাদিন ই  সূচক উঠানামার মধ্যে ছিল, আজ দিনশেষে নামমাত্র ০.৬৭ পয়েন্ট বেড়ে আজকের লেনদেন শেষ হয়েছে।

আজ দাম বাড়ার শীর্ষ তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে আসছে,  আজ দাম বাড়ার শীর্ষ ২০ তালিকায় ৮ টি খাতের শেয়ার ছিল। আজ সারাদিন দাম বাড়ার শীর্ষ তালিকা বারবার পরিবর্তন হয়েছে।

আজ দাম বাড়ার শীর্ষ ২০ তালিকায় ব্যাংক খাত সহ বিভিন্ন খাতের শেয়ার উঠে আসার কারণে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও প্রানচাঞ্চলতা ফিরে এসেছে। এভাবে ধাপে ধাপে বিভিন্ন খাতের শেয়ার দাম বাড়ার শীর্ষ তালিকায় চলে আসলে বাজারের প্রতি মানুষের আস্থা বাড়বে।

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ, কমেছে লেনদেন, দিশেহারা  বিনিয়োগকারীরা। বুঝতেই পারছেন না কি করবেন! আজ যেটা বাড়ছে কাল সেটা কমে যাচ্ছে। ইদানিং শেয়ার বাজার বাজার ঘুরছে চরকির মতো।

বিনিয়োগকারীরা বুঝতেই পারছেন না কি হচ্ছে। এই বাড়ছে তো মূহুর্তেই আবার কমে যাচ্ছে। আবার কোন শেয়ার বামে হ্যাং হয়ে যাচ্ছে পরক্ষনেই আবার ইতিবাচক হচ্ছে। ভয় পেয়ে স্টপলস দিচ্ছে অনেকেই।

মুহুর্তের মধ্যে শেয়ারের আচরণ দেখে মানুষজন দারুন ভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন, ট্রেডিং করতেই পারছেন না। আজ যে সব শেয়ার শীর্ষ তালিকাতে থাকছে, কাল সেটা চলে যাচ্ছে পতনের শীর্ষ তালিকাতে। এক কথায় বিনিয়োগকারীরা দারুন উদ্বেগ ও হতাশার মধ্যে দিয়ে বাজার অবলোকন করছে।

শেয়ার বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে একজন অভিজ্ঞ বাজার বিশ্লেষকের সাথে আলাপ করলে তিনি জানান ,সরকার পরিবর্তন হয়েছে ,দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে ,এক কথায় দেশের সবকিছুই পরিবর্তন হচ্ছে ,যে কারণে শেয়ার বাজার নিয়ে এখন আশাবাদী হওয়া যায় ।তবে হুট করেই বাজার ঠিক হয়ে যাবে সবাই লাভ পাবে এমন নয়।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।