অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ছয়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সেসনা বিজনেস জেট নামে একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে মুরিয়েটা শহরের ফ্রেঞ্চ ভ্যালি এয়ারপোর্টের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষের (এফএএ) বরাত দিয়ে সিএনএন এ তথ্য নিশ্চিত করে।

তবে, দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং এফএএ বিষয়টি তদন্ত করবে বলে জানা গেছে।

জানা যায় সেসনা বিজনেস জেট স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। এরপর সান দিয়েগো থেকে প্রায় ৬৫ মাইল উত্তরে তা বিধ্বস্ত হয়।

রিভারসাইড কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, বিমানটিতে থাকা ছয় আরোহীর সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। এটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় এবং আশপাশেও তা ছড়িয়ে পড়ে।

ক্যাল ফায়ারের এক টুইট বার্তায় জানানো হয়, একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। এতে প্রায় এক একর জমির গাছপালা ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সূত্র : সিএনএন

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।