শেয়ার বাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি (IBNSINA) লভ্যাংশ ঘোষণা করেছে।
গত ৩০ শে জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি এ বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৭৭ শতাংশ লভ্যাংশ দিবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২৫.৪৩ টাকা, যা আগের বছর ২০.২৭ টাকা ছিল। নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ৩৭.৯৫ টাকা, যা আগে ছিল ২৩.১৬ টাকা। কোম্পানিটির সম্পদমূল্য হয়েছে ১৪৪.৫৬ টাকা, যা আগের বছরে ছিল ১২৫.৬৯ টাকা।
আগামী ২৩ নভেম্বর ২০২৬ তারিখে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর ২০২৬।
লভ্যাংশ পেতে শেয়ারহোল্ডারদের করণীয়
কোম্পানির তথ্য অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর ২০২৬ তারিখে যেসব শেয়ারহোল্ডারের নাম কোম্পানির নিবন্ধন বই বা সিডিবিএলের (সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড) ডিপোজিটরি রেজিস্টারে থাকবে, তাঁরা ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। একই সঙ্গে তাঁরা বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের যোগ্য হবেন।
এদিকে, প্রযোজ্য নিয়ম অনুযায়ী ১০ শতাংশ হারে উৎসে কর কর্তনের সুবিধা পেতে শেয়ারহোল্ডারদের রেকর্ড ডেটের আগেই তাঁদের ১২ ডিজিটের ই-টিআইএন (e-TIN) নম্বর হালনাগাদ করার আহ্বান জানানো হয়েছে।
কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, ই-টিআইএন জমা না দেওয়া বা হালনাগাদ না থাকলে প্রযোজ্য ক্ষেত্রে ১৫ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হবে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের প্রয়োজনীয় তথ্য ও প্রযোজ্য করবিধি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিনিয়োগকারীদের নজরে ইবনে সিনা
লভ্যাংশ ঘোষণা এবং শেয়ারপ্রতি আয়, সম্পদমূল্য ও পরিচালন নগদ প্রবাহ বৃদ্ধির তথ্য কোম্পানিটির আর্থিক অবস্থার মূল্যায়নে গুরুত্বপূর্ণ। তবে শুধু লভ্যাংশের হার বা আর্থিক সূচকের প্রবৃদ্ধি বিবেচনা করেই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বর্তমান শেয়ারদর, মূল্য-আয় অনুপাত, ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা এবং সামগ্রিক বাজার পরিস্থিতিও বিবেচনায় রাখা প্রয়োজন।
উল্লেখ্য, গতবছর কোম্পানিটি ৬৪ নগদ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।
আগামীকাল বৃহস্পতিবার ১ লা অক্টোবর কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে অর্থাৎআগামীকাল কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।