শেয়ারবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানি বিডি থাই এলুমিনিয়াম লিমিটেডের (BDTHAI) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) ও (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ৮ ফেব্রুয়ারী কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটির গত ৩ মাসে (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) শেয়ার প্রতি লোকসান হয়েছে (০.২৩) টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি লোকসান ছিল (০.১৫) টাকা।গত ৩ মাসে ৫৩ শতাংশ লোকসান বেড়েছে আগের বছরের চেয়ে ।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (০.৪২) টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল (০.২৬) টাকা।গত ৬ মাসে ৬১ শতাংশ লোকসান বেড়েছে আগের বছরের চেয়ে ।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে (০.৯০) টাকা। যা আগের বছর ছিল ০.৬২ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২৭.৪৩ টাকা।আগের বছরে ছিল ২৭.৮৪ টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।