অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

গভর্নরের আশ্বাস নগদের বোর্ড স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর ব্যবস্থাপনা বোর্ড যে কোনো সঠিক সিদ্ধান্ত স্বতন্ত্রভাবে নিতে পারবে। গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এমন আশ্বাস দিয়েছেন।

গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন নগদের ব্যবস্থাপনা বোর্ড। এ সময় গভর্নর এ আশ্বাস দেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নগদের ম্যানেজমেন্ট বোর্ড আজকে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গভর্নর নগদের ম্যানেজমেন্ট বোর্ডকে আশ্বস্ত করেছেন, বোর্ড স্বতন্ত্রভাবে যে সিদ্ধান্ত সমীচীন মনে করবে তাই গ্রহণ করবে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর ‘ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কৌশলগত ব্যবস্থাপনা নির্ধারণ’ করার লক্ষ্যে একটি ব্যবস্থাপনা বোর্ড গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই বোর্ডে চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদকে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।