অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংলিশদের ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল।  

গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলির উইকেট হারায় ভারত। ৯ বলে ৯ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফিরে যান ঋঝভ পন্থ। তার বিদায়ে চাপে পড়ে ভারত।

রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে চাপ সামাল দেয় ভারত। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন রোহিত। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে ভারত। রোহিত ৩৯ বলে ৫৭ ও সূর্য ৩৬ বলে ৪৭ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ক্রিস জর্ডান নেন ৩টি উইকেট।

১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতের বোলিং তোপে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে দলীয় ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ইংলিশরা।হ্যারি ব্রুক ও জস বাটলার মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা।

শেষ পর্যন্ত ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ব্রুক ১৯ বলে ২৫ ও জস বাটলার ১৫ বলে ২৩ রান করেন। ভারতের পক্ষে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব নেন ৩টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১৭১/৭ (রোহিত ৫৭, কোহলি ৯, পন্ত ৪, সূর্যকুমার ৪৭, পান্ডিয়া ২৩, জাদেজা ১৭*, দুবে ০, অক্ষর ১০, অর্শদীপ ১*; টপলি ১/২৫, আর্চার ১/৩৩, কারেন ১/২৫, রশিদ ১/২৫, জর্ডান ৩/৩৭, লিভিংস্টোন ০/২৪)।

ইংল্যান্ড: ১৬.৪ ওভারে ১০৩ (সল্ট ৫, বাটলার ২৩, মঈন ৮, বেয়ারস্টো ০, ব্রুক ২৫, কারেন ২, লিভিংস্টোন ১১, জর্ডান ১, আর্চার ২১, রশিদ ২, টপলি ৩* ; অর্শদীপ ০/১৭, বুমরা ২/১২, অক্ষর ৩/২৩, কুলদীপ ৩/১৯, জাদেজা ০/১৬, পান্ডিয়া ০/১৪)।

ফল: ভারত ৬৮ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: অক্ষর প্যাটেল।

২৯ জুন ফাইনালে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে ভারত।এইবার প্রথমবার কোন বড় টূনামেন্টে  ফাইনালে  আসা দক্ষিন আফ্রিকার সাথে ফাইনাল খেলা হবে ভারতের।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।