অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

ওরিয়ন ইনফিউশন রাইট শেয়ার ইস্যুতে ইজিএম করবে ২৬ ডিসেম্বর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের(ORIONINFU) বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সভায় ওরিয়ন ইনফিউশনের রাইট শেয়ার ইস্যুতে ইজিএম অনুষ্ঠিত হবে। একই দিন কোম্পানির বার্ষিক সাধারণ সভাও (এজিএম) আহ্বান করেছে।
ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ইজিএম ২৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি পর্ষদ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্তে এ সভা আহ্বান করেছে। কোম্পানিটর ব্যালান্সিং, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন (বিএমআরই) এবং ঋণ পরিশোধে রাইট শেয়ার ইস্যুর অর্থ কাজে লাগানো হবে। তথ্য অনুসারে, ওরিয়ন ইনফিউশনের পর্ষদ ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিদ্যমান দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। এক্ষেত্রে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য হবে ২০ টাকা। এ বিষয়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন নেবে।
ইজিএমের আগে বিকাল ৪টায় এজিএম করবে কোম্পানিটি। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ঘোষিত নগদ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। আলোচ্য হিসাব বছরে ওরিয়ন ইনফিউশনের ইপিএস হয়েছে ২.০৬ টাকা , আগের হিসাব বছরে যা ছিল ২.১০ টাকা । গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪.৩২ টাকা ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।