অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

নাজমুলের ফিফটিতে প্রথম সেশন শেষ করলো বাংলাদেশে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ – আফগানিস্তান সিরিজের শুরু হওয়া একমাত্র টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে জাকির হাসান ফিরেছিলেন ইনিংসের দ্বিতীয় ওভারে। নিজাত মাসুদের রেকর্ডগড়া উইকেটের পর অবশ্য প্রথম সেশনে উদ্যাপনের তেমন কিছু আর পায়নি আফগানিস্তান।

এরপর থেকে নিয়ন্ত্রণে বাংলাদেশ। সেটি মূলত নাজমুল হোসেন ও মাহমুদুল হাসানের ১১০ রানের অবিচ্ছিন্ন জুটিতে। ২৪ ওভারে ১ উইকেটে ১১৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। আক্রমণাত্মক ব্যাটিং করা নাজমুল অপরাজিত ৭৬ বলে ৬৪ রানে, মাহমুদুল ব্যাটিং করছেন ৭০ বলে ৩৮ রানে।

টসের সময় দুই অধিনায়কই বলেছিলেন আগে ফিল্ডিংয়ের কথা। টসে জিতে সে সুযোগ পান আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। তবে সে সিদ্ধান্তের সুবিচার তাঁর বোলাররা করতে পারেননি সেভাবে। ইয়ামিন আহমেদজাই ও নিজাতকে দিয়ে করানো হয়েছে ৫ ওভার করে। এরপর করিম জানাতের সঙ্গে দুই স্পিনার জহির খান ও আমির হামজাকেও এনেছেন হাশমতউল্লাহ। এমনকি নিজেও এসেছেন। তবে সফল হননি কেউ।

আফগানিস্তানের তিন স্পিনার ১০ ওভার বোলিং করে দিয়েছেন ৫৭ রান। ঝড়টা তাদের ওপর দিয়ে গেছে, সেটি তাই স্পষ্টই। জহির একাই ৫ ওভারে দেন ৩৭ রান।

প্রথম সেশনে বাংলাদেশ তুলেছে ৪.৮৩ হারে রান। এখন পর্যন্ত বাংলাদেশ ইনিংসে আছে ২৪টি চার। অতিরিক্ত রানই আফগানরা দিয়েছে ১৩। দ্বিতীয় সেশনে নিশ্চিতভাবেই আরো গোছানো বোলিং নিয়ে আসতে হবে আফগানিস্তানকে।

এখন চলছে প্রথম ইনিংসের দ্বিতীয় সেশনের খেলা।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।