পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া থাকা সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন আগামীকাল বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) থেকে শুরু হয়ে ২৮শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলবে।
১৩ই ডিসেম্বর তারিখে যাদের একাউন্টে ৫০ হাজার টাকার সমপরিমান ম্যাচিউরড শেয়ার বিনিয়োগ ছিল সেই সব একাউন্টের বিনিয়োগকারিরা আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, সিকদার ইন্সুরেন্স শেয়ার বাজারে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লক্ষ শেয়ারইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। ২০২২ সালের ৩১শে ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২২ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৮.৭৩ টাকা।
কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সোনারবাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।