ব্যক্তি শ্রেণির করদাতারা আয়কর রিটার্ন দাখিলের জন্য সময় পাচ্ছে ১লা জুলাই ২০২৩ থেকে আগামী ৩০শে নভেম্বর ২০২৩ পর্যন্ত। এ সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হলে জরিমানা দ্বিগুণ ও কর অব্যাহতি সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)।
জাতীয় রাজস্ব বোর্ডের গাইডলাইন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ব্যক্তি শ্রেণির করদাতাদের কর রিটার্ন দাখিলের সময় ১লা জুলাই ২০২৩, থেকে শুরু হয়ে শেষ হবে ৩০ নভেম্বর ২০২৩। এ সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা রয়েছে।
আয়কর রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে জমা দিলে করদাতারা যোগ্য পরিমাণ বিনিয়োগের ওপর ১৫ শতাংশ পর্যন্ত কর ছাড় পাবেন। যদি কোনো করদাতা জাতীয় আয়কর দিবসের ৩০শে নভেম্বর ২০২৩, মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দিতে ব্যর্থ হন, তবে প্রকৃত কর দায় গণনা করার আগে বিনিয়োগের ছাড়ের পরিমাণ অবশ্যই যুক্ত করতে হবে।
এর আগে নির্দিষ্ট সময়ের পর আয়কর রিটার্ন জমা দিলে ব্যক্তিগত করদাতারা বিনিয়োগের যোগ্য পরিমাণের ওপর সাড়ে সাত (৭.৫)শতাংশ কর ছাড় পেতেন।
নতুন আয়কর আইনের আওতায় আয়কর রিটার্ন বিধিমালা সংক্রান্ত এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ১৪ই সেপ্টেম্বর ২০২৩, ঐ প্রজ্ঞাপন ইস্যু করা হয়।
নতুন প্রজ্ঞাপনে বলা হয় সঞ্চয়পত্র, প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল, জীবন বিমা, শেয়ার বাজারসহ অন্যান্য খাতে যে পরিমাণ বিনিয়োগ করা হয়, তা করদাতার জন্য অনুমোদিত বিনিয়োগ।
যদি কোনো করদাতা সময় মতো আয়কর রিটার্ন জমা দিতে ব্যর্থ হন তবে তাকে ২৪ মাস পর্যন্ত প্রতি মাসে কর দায়ের ওপর অতিরিক্ত ৪ শতাংশ সুদ দিতে হবে। টিআইএন ধারকের বার্ষিক আয় করযোগ্য আয়ের সীমার নিচে থাকলে করদাতা শনাক্তকরণ নম্বরধারীরা নির্ধারিত রিটার্ন ফর্মের মাধ্যমে তাদের ট্যাক্স রিটার্ন জমা দিতে বাধ্য থাকবেন।
উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে আনুমানিক ৯০ লাখ টিআইএনধারী আছেন। তাঁদের মধ্যে প্রতি বছর ৩০ লাখের মতো নিজেদের আয়-ব্যয়ের বিস্তারিত জানিয়ে রিটার্ন জমা দেন।
আয়কর রিটার্ন জমা ও বিষয় টি সহজ ভাষাতে উপস্থাপিত হলে দেশে ট্যাক্স দেয়ার লোক আরও বাড়ত বলে মনে করেন বিভিন্ন বিশ্লেষকরা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।