দেশের শেয়ার বাজারে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড ৩ কোটি সাধারণ শেয়ার ইস্যু করার রেকর্ড তারিখ ছিল গত ২৭ শে সেপ্টেম্বর। আজ রেকর্ডের পরে প্রথম লেনদেন, নিয়ম অনুযায়ী দাম এডজাস্ট হবার কথা। কিন্তু একটি স্টক এক্সচেঞ্জে এডজাস্ট হয়েছে।


এক দেশে কি দুই রকম নিয়ম হতে পারে এই প্রশ্ন বিবেকবান মানুষের !
চট্রগ্রাম এক্সচেঞ্জে এডজাস্ট হলো তাহলে কেন ঢাকা স্টক এক্সচেঞ্জে লিগ্যাসি ফুটওয়্যারের এডজাস্টমেন্ট হলো না।
সঠিক কে ? এই প্রশ্ন বিনিয়োগকারীদের।
বিষয়টি খুবই স্পর্শকাতর। বাজার নিয়ে মানুষ চরম আস্থাহীনতার মধ্যে আছেন, এরই মধ্যে এমন একটি ভুল তথ্য মানুষকে আরও আস্থাহীনতার সম্মুখীন করবে।