সাম্প্রতিক সময়ে বাজারে সরবরাহ ঘাটতির কারণে সারা দেশজুড়ে ডিমের দাম বেশ বেড়েছে। এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ৪ কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সাতটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য শাখা এক আদেশে জানিয়েছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রতিদিন প্রায় ৫ (পাঁচ) কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। বর্তমানে ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় ও বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে সাময়িকভাবে সীমিত সময়ের জন্য ৭টি প্রতিষ্ঠানকে আবেদনের পরিপ্রেক্ষিতে ডিম আমদানির অনুমতি প্রদান করা হয়েছে। এ আমদানির অনুমতি এর মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
প্রতিষ্ঠান ৭টি হলো মিম এন্টারপ্রাইজ, তাওসিন ট্রেডার্স, সুমন ট্রেডার্স, আলিফ ট্রেডার্স, হিমালয়, প্রাইম কেয়ার বাংলাদেশ ও জামান ট্রেডার্স।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে লেখা এক চিঠিতে ডিম আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক-কর প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে ট্যারিফ কমিশন।