অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

সরকার ৬৬২ কোটি টাকার তেল, ডাল ও গম কিনছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল বুধবার (২৭শে ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৩তম সভায় সিদ্ধান্ত হয় যে, সরকার ৬৬১ কোটি ৭৩ লাখ ৫০ হাজার ৫০০ টাকার তেল, ডাল ও গম কিনবে। এর মধ্যে ৩৪৮ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা দিয়ে কেনা হচ্ছে গম, ১৪০ কোটি ১৬ লাখ ৬ হাজার টাকার মসুর ডাল এবং ১৭৩ কোটি ১১ লাখ টাকার ভোজ্যতেল।।

সভাশেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কেয়ারেল ক্রপ ট্রেডিং এলএলসি থেকে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৭৫ কোটি ৫ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা। এক্ষেত্রে প্রতি কেজি গমের দাম পড়বে ৩৫ টাকা ১ পয়সা।

একই মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের এগ্রো ক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট থেকে ৫০ হাজার টন গম কেনার অনুমোদন দেয়া হয়েছে উল্লেখ করে অতিরিক্ত সচিব বলেন, এই গম কিনতে মোট ব্যয় হবে ১৭৩ কোটি ৪০ লাখ ৯৫ হাজার টাকা। প্রতি কেজির দাম পড়বে ৩৪ টাকা ৬৮ পয়সা।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে চট্টগ্রামের ইসলাম ট্রেডিং থেকে ৬ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়। এতে মোট খরচ হবে ৬২ কোটি ২৮ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ১০৩ টাকা ৮০ পয়সা।

একই মন্ত্রণালয়ের আলাদা প্রস্তাবে টিসিবি জন্য ভারতের বেঙ্গালুরুর গ্রিন ন্যাশন বিল্ডার্স থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানি করা হবে জানিয়ে সাঈদ মাহবুব খান বলেন, এ ডাল কিনতে মোট ব্যয় হবে ৭৭ কোটি ৮৮ লাখ ৬ হাজার টাকা। প্রতিকেজি মসুর ডালের দাম পড়বে ১০২ টাকা ৩৬ পয়সা।

তিনি বলেন, টিসিবির জন্য স্থায়ীভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেড থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৭৮ কোটি ৬১ লাখ টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৫৭ টাকা ২২ পয়সা।

তিনি আরও বলেন, টিসিবির জন্য স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে মজুমদার প্রডাক্টস এবং এমআরটি এগ্রো প্রডাক্টস বিডি লিমিটেড থেকে ৬০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৯৪ কোটি ৫০ লাখ টাকা। প্রতি লিটারের জন্য খরচ হবে ১৫৭ টাকা ৫০ পয়সা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।